আখাউড়ায় জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

Tanjir Khan Rony | প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:০৫
আখাউড়ায় জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১১ মার্চ ২০২৬: পবিত্র মাহে রমাদান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখা।

বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান।

প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসেন আকন্দ।

তিনি বলেন, রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস; এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, রমাদান আত্মসংযম, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, এনসিপি জেলা সদস্য আসিফ নেওয়াজ, ছাত্রশিবির সভাপতি শেখ আসিফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সানাউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে অতিথিরা সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer