দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ : জামায়াত আমির

Tanjir Khan Rony | প্রকাশ: ২০ মে ২০২৬, ০০:৩৫
  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। তবে সরকার এটি স্বীকার করে না। এটি জনগণের সঙ্গে ধোঁকাবাজি।


মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে তিনি একথা বলেন।


শফিকুর রহমান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে। সরকার এটি স্বীকার করে না। এটি জনগণের সঙ্গে ধোঁকাবাজি।’ 


তিনি বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।’ 

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer