ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা: জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন প্রত্যাশা
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–তে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের আগামী অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দিলে বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি প্রশাসনের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।