খামেনির মৃত্যুর পরও ইরানের শাসনব্যবস্থা অটুট থাকবে

Mousumi Nargis lucky | প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:১১
খামেনির মৃত্যুর পরও ইরানের শাসনব্যবস্থা অটুট থাকবে

রাফি বার্গ, BBC

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া দেশটির জন্য বড় ধাক্কা হলেও এতে শাসনব্যবস্থায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।

গত ৩৭ বছর ধরে তিনি ইরানের প্রশ্নাতীত নেতা ছিলেন। তবে দেশটির ক্ষমতার কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যে তাঁর অনুপস্থিতিতেও রাষ্ট্রীয় ব্যবস্থা আগের ধারাতেই চলবে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসনভার শিয়া ধর্মীয় নেতৃত্বের হাতে।

রাজনৈতিক সামরিক প্রতিষ্ঠানগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বিন্যস্ত।

সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ Assembly of Expertsএর ওপর ন্যস্ত।

বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এই পরিষদ নতুন নেতা নির্বাচন করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী দুএক দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হতে পারে।

এদিকে, দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) রাষ্ট্রের ইসলামি কাঠামো রক্ষায় সক্রিয় থাকবে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানসহ অভ্যন্তরীণ বিরোধিতা দমনে বাহিনীটির ভূমিকা অপরিবর্তিত থাকবে বলেই বিশ্লেষকদের ধারণা।

 

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer