মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে মার্কিন নাগরিক নিহত, নতুন করে বিক্ষোভ

Mousumi Nargis lucky | প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:২২
মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে মার্কিন নাগরিক নিহত, নতুন করে বিক্ষোভ

দৈনিক রাজপথ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক আলেক্স প্রেটি নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা ও একজন আইসিইউ নার্স ছিলেন।

শনিবার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় শহরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারী অস্ত্রধারী বাহিনী প্রত্যাহারের দাবি উঠেছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, হ্যান্ডগানধারী ওই ব্যক্তি ‘সহিংসভাবে প্রতিরোধ’ করায় আত্মরক্ষায় গুলি করা হয়। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও ও অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাট বলছে, প্রথম গুলির আগেই প্রেটির কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল এবং মাটিতে পড়ে নিথর হওয়ার পরও একাধিক গুলি ছোড়া হয়।

এর আগে জানুয়ারিতে আরেক নারী গুলিতে নিহত হওয়ার পর থেকেই মিনিয়াপোলিসে উত্তেজনা চলছে। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়াল্‌জ ঘটনাটিকে ‘পরিকল্পিত নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন।

পুলিশ পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer