তেল পেলেও সংযমী নরওয়ে
Mousumi Nargis lucky |
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬
১৯৬৯ সালে উত্তর সাগরে খনিজ তেলের সন্ধান পেলেও হঠাৎ সমৃদ্ধিতে গা ভাসায়নি নরওয়ে।
বরং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দেশটি গড়ে তোলে একটি দীর্ঘমেয়াদি সার্বভৌম তহবিল—"গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল।"
১৯৯০ সালে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত এই তহবিলে ১৯৯৬ সাল থেকে তেলের উদ্বৃত্ত রাজস্ব জমা হতে শুরু করে।
বর্তমানে এর পরিমাণ দুই ট্রিলিয়ন ডলারের কাছাকাছি, যা বিশ্বের অন্যতম বৃহৎ তহবিল।
তেল ও গ্যাসের আয় কমে গেলেও বিদেশি শেয়ার, সরকারি বন্ড, রিয়্যাল এস্টেট ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয় করছে এই তহবিল।
বিশ্লেষকদের মতে, তেলের সীমিত সম্পদকে দীর্ঘস্থায়ী আর্থিক শক্তিতে রূপান্তরের এই কৌশলই নরওয়েকে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।