রাতেই শুরু হচ্ছে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট

Tanjir Khan Rony | প্রকাশ: ৩০ মে ২০২৬, ০০:২৮
রাতেই শুরু হচ্ছে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট

হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ রাত থেকেই শুরু হচ্ছে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট উড়াল দেবে।


শুক্রবার (২৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।


সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজি।


তিনি জানান, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।


এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


হজযাত্রী পরিবহন ব্যবস্থা আরও সুন্দর করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে পেরেছেন।


উল্লেখ্য, আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।


মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer